পায়রা সেতুতে হৃদরোগে আক্রান্ত হয়ে টোল কালেক্টরের মৃত্যু

পায়রা সেতুতে হৃদরোগে আক্রান্ত হয়ে টোল কালেক্টরের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে এক টোল কালেক্টরের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত সজল আহমেদ সৈকতের (৫০) বাড়ি ময়মনসিংহ সদর পৌর শহর এলাকায়। তিনি পায়রা সেতুর টোল কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

টোল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। সিসি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে সহকর্মীরা দ্রুত তাকে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন