সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সম্পাদক শাহীন হাফিজ

বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
নিকুঞ্জ বালা পলাশ সভাপতি, শাহীন হাফিজ সাধারণ সম্পাদক

সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি ও ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের সময়ের বরিশাল ব্যুরো প্রধান মো. আল মামুনকে সহ-সভাপতি, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া যুগ্ম সম্পাদক করা হয়েছে দৈনিক আগামীর সময়ের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু ও দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার এস এন পলাশকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধক্ষ্য মো. নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার (দক্ষিণের মুখ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার রাকিব ( বরিশাল ক্রাইম নিউজ), ক্রীড়া সম্পাদক আহম্মেদ বায়জিদ (অগ্রযাত্র প্রতিদিন), এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর)কে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন, এম জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি), মাসুদ রানা ( নিউ ন্যাশন ) আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কিংবা তাদের দুঃসময়ে অধিকাংশ সংগঠন কার্যকর ভুমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। তাই সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকসহ সকল সংবাদ কর্মী ও সচেতন নাগরিকদের সর্বাত্বক সহযোগিতা করেন নেতৃবৃন্দ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন