আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণঅধিকার নেতার বিয়েতে ডিজেল উপহার

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

গণঅধিকার নেতার বিয়েতে ডিজেল উপহার

পটুয়াখালীর দুমকিতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়েতে উপহার হিসেবে ডিজেল প্রদান করা হয়েছে। অভিনব এমন উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে নিজ বাড়িতে বৌভাত অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ডিজেলভর্তি একটি পাত্র বর ও কনের হাতে তুলে দেন।

জানা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ডিজেলের সংকটের কারণে কৃষি, মৎস্য ও পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ফিলিং স্টেশনে তেল না পাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি তুলে ধরতেই এই প্রতীকী উপহার দেওয়া হয়।

এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...