হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, লালমোহনে আনন্দ মিছিল

হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, লালমোহনে আনন্দ মিছিল
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় ভোলার লালমোহনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলা কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের জন্য আনন্দের বিষয়। বিশেষ করে লালমোহনবাসী তাকে নিয়ে গর্বিত। সংসদ সদস্য হওয়ার পর তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এ জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ, শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা ও পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন