ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

ঝালকাঠি কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ২০ পিস ইয়াবা (মাদক) ট্যাবলেটসহ শহরের শীতলাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যা ৭টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে।

এদিকে, এ ঘটনার পর কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুমন চক্রবর্তীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।

ইয়াবাসহ শহরের অন্যতম বড় মন্দিরের পুরোহিত গ্রেপ্তার হওয়ায় বিষয়টি শহরে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, এ বিষয়ে এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে ধৃত আসামি সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন