জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন এবং গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা উত্তর জেলা শাখা।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিউ মার্কেট এলাকায় এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোট আয়োজন এখন সময়ের দাবি। তারা এসব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিলে কুমিল্লা উত্তর জেলা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন