জিয়ার স্মৃতিকে বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জিয়ার স্মৃতিকে বইয়ের পাতায় ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজন
ছবি: আমার দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী বই প্রদর্শনী ও বইমেলা। রাজনৈতিক কর্মসূচির বাইরে জিয়ার জীবন, আদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাষ্ট্রগঠনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করে জিয়া স্মৃতি পাঠাগার, মৌলভীবাজার জেলা শাখা।

শনিবার (২৯ মে) দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের এমপি এম নাসের রহমান।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, একটি জাতির রাজনৈতিক ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতা জানতে বইয়ের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা এবং পাঠচর্চা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-১(জুড়ি-বড়লেখা) আসনের এমপি নাসির উদ্দীন আহমেদ মিঠু, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল মুকিত।

এছাড়া উপস্থিত ছিলেন- জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জিয়া স্মৃতি পাঠাগার মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সহ-সভাপতি বকসী জুবায়ের আহমদ, রুনু কান্ত দত্ত, সাংগঠনিক সম্পাদক নিয়ামূল হক এবং প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ।

অনুষ্ঠানের এক পর্যায়ে পাঠাগারের পক্ষ থেকে এম নাসের রহমান এমপির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত বই সম্পর্কে খোঁজখবর নেন।

বইমেলায় জিয়াউর রহমানের জীবন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্র, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নানা গ্রন্থ প্রদর্শিত হয়। এতে লেখক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বইপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক স্মরণানুষ্ঠানের পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলা এবং ইতিহাসভিত্তিক জ্ঞানচর্চা বিস্তারে এ ধরনের বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর সেই লক্ষ্য নিয়েই মৌলভীবাজারে জিয়ার স্মৃতিকে বইয়ের পাতায় ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে এ ব্যতিক্রমী প্রদর্শনীর।

পরে সাইফুর রহমান অডিটরিয়ামে প্রেসিডেন্ট শহীদ জিয়ার উপর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...