মেয়র শাহাদাত

ছয় ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম নগরী

চট্টগ্রাম ব্যুরো

ছয় ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত চট্টগ্রাম নগরী

ছয় ঘণ্টার মধ্যে চট্টগ্রাম নগরী কোরবানির পশুর বর্জ্যমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার দামপাড়াসর কন্ট্রোল রুমে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মেয়র বলেন, সকাল ৯টা থেকে কোরবানির বর্জ্য সংগ্রহ কার্যক্রম তদারকি করেছি। ৩২০০ শ্রমিক ডাম্পট্রাক, কম্পেক্টর, পে-লোডারসহ ৩৭৯টি গাড়ি নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করছেন। সঙ্গে সঙ্গে পানি ও ব্লিচিং পাউডার ছিটিয়ে কোরবানির স্থানটিকে পরিচ্ছন্ন করা হয়েছে।

এছাড়া নগরীর কোথাও বর্জ্য পড়ে থাকলে দামপাড়ায় কন্ট্রোল রুমে জানালে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের কিছু এলাকায় বিকেলে কোরবানি দেওয়ার সংস্কৃতি থাকায় সেসব বর্জ্য অপসারণেও পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...