আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুরি হওয়া সেই কেন্দ্রে এখনো লাগানো হয়নি সিসিটিভি

লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি

চুরি হওয়া সেই কেন্দ্রে এখনো লাগানো হয়নি সিসিটিভি

চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দুপুর দেড়টা পর্যন্ত পুনরায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। অথচ এ কেন্দ্রটি প্রশাসনের তালিকায় অতি-ঝুঁকিপূর্ণ।

জানা যায়, গত ২৮ জানুয়ারি বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকার তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত সিসি ক্যামেরা চুরি হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার থানায় জিডি করেন।

প্রধান শিক্ষক সুবোধ কান্তি সিকদার জানান, বিদ্যালয়ে এসে তিনি অফিসের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, নির্বাচনের নিরাপত্তার জন্য ১৫ জানুয়ারি স্থাপিত ৪টি সিসি ক্যামেরা, ১টি রাউটার ও ১টি মনিটর চুরি হয়ে গেছে। চোরেরা বিদ্যালয়ের ৬টি তালা ভেঙে এসব সরঞ্জাম নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। উপজেলা নির্বাহী অফিসার পুনরায় সিসি ক্যামেরা স্থাপনের কথা বললেও আজ পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তার স্বার্থে আজকের মধ্যে পুনরায় সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

এদিকে স্থানীয়রা জানান, তৈয়ব আশরাফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বরাবরই 'ঝুঁকিপূর্ণ কেন্দ্র' হিসেবে চিহ্নিত। নির্বাচনের আগে এভাবে নিরাপত্তা সরঞ্জাম চুরির ঘটনা কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও পুনরায় সিসি ক্যামেরা স্থাপন না হওয়ায় শঙ্কা তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন