আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আ.লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌরসভা বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি রাসেল ইকবাল মিয়া।

বিকেলে জলদি মিয়ার বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপজেলা সদর, থানা এলাকা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সদরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রাসেল ইকবাল মিয়া বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নেই। দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম আয়ুব।

এতে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব শহিদুল্লাহ কায়সার বাদশা, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস ছবুর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আদিল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল মুবিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, জয়নাল, মহিউদ্দিন ও ফোরকান।

এ ছাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ও আবদুল গফুর, দক্ষিণ জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক নাছিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন