আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

আতিকুর রহমান নগরী

বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক

বান্দরবানে সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান।

মো. মজিবুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ ধরে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার এবং সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত, তাই আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন