বাকলিয়ায় যুবককে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ২

বাকলিয়ায় যুবককে নৃশংসভাবে হত্যা, গ্রেপ্তার ২
নিহত আব্দুস সোবহান। ছবি: আমার দেশ

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আব্দুস সোবহান (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত আব্দুস সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির নুর ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, স্বজনদের দেওয়া তথ্যমতে, পূর্বশত্রুতার জেরে নিজ বাড়ির পাশে আব্দুস সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও এসআরবি যৌথ অভিযান চালিয়ে আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগমকে গ্রেপ্তার করে। তাদের হত্যা মামলায় কোটে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত সোবহানের বিরুদ্ধে অতীতে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন