পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেল ৪টার দিকে সুবর্ণচর উপজেলার নবীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ চৌধুরী চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানা পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, সোহাগ চৌধুরীর বিরুদ্ধে চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয় বলে শুনেছি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন