
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিয়ে উপজেলা সহকারী কমিশনারের ইফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে নেতাকে নিয়ে ইফতার করেছেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। শনিবার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে আয়োজিত ইফতার মাহফিলে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে ।








