কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইয়াসিন খন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজহার উদ্দিন লিটন, সদস্য মুহাম্মদ শাহ্ আলম, ক্রীড়া সংগঠক গোলাম রসুল ও মো. নাঈমুজ্জামান নাঈম।

এছাড়া উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন এবং আব্দুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল কাদিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

সভায় কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদদের খুঁজে বের করে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ সময় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...