আত্মসমর্পণের পর আ.লীগ নেতা শামীম কারাগারে

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

আত্মসমর্পণের পর আ.লীগ নেতা শামীম কারাগারে

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামীলীগ নেতা শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিজ্ঞাপন

সোমবার সকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মির্জাপুর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক সাগর তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে শামীম আল মামুন (৪৬)। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট পুলিশের গুলিতে কলেজ ছাত্র ইমন নিহত এবং হিমেলের দুই চোখ অন্ধ হয়।

ওই ঘটনায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন ইমনের ভাই সুমন এবং হিমেলের মা নাছিমা বেগম। ওই দুটি মামলায় আ.লীগ নেতা শামীমকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার শামীম আদালতে আত্মসমর্পন করেন।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন