কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় ডিস লাইনের তারে জড়িয়ে গতি হারিয়ে সড়ক দুর্ঘটনায় মৃদুল সরকার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার আমরাই-রায়েদ বাজার আঞ্চলিক সড়কের আমতলী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত মৃদুল সরকার উপজেলার তরগাঁও ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য ও দেওনা গ্রামের আমজাত হোসেনের ছেলে।

মোটরসাইকেল চালিয়ে যাবার সময় হঠাৎ ঝুলে থাকা ডিস লাইনের তারে জড়িয়ে গতি হারিয়ে ফেলে। বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃদুলের মৃত্যু হয়।

মৃদুল স্থানীয় হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন