পাটুরিয়া-দৌলোতদিয়া, পাটুরিয়া-কাজির হাট ও আরিচা-কাজিরহাট নৌ রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির ডিজিএম মো. আব্দুস সালাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিট থেকে তিনটি নৌপথে সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় ঘাট থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ফেরি মাছ নদীতে ও বিভিন্ন ঘাটে নোঙর করে রাখা হয়েছে। লঞ্চ ও স্পিডবোটগুলো ঘাট এলাকাতেই নোঙর করে রাখা আছে।
দেখা গেছে, নদী পার থেকে আসা যাত্রীরা ঘাট এলাকায় স্থানীয় বিভিন্ন দোকানপাট ও যাত্রী ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন। অনেক যাত্রী প্রতিমধ্যেই ঝড়-বৃষ্টিতে আটকা পড়ে ভিজে গেছেন। শিশু ও বৃদ্ধরা দুর্ভোগে পড়েছে বেশি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

