কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলা শহরের কলেজরোড এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মো. শামীম (৩০) ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
তার স্ত্রী নাসরিন বলেন, ‘আমাদের সকলের সামনে লিংকন আমার স্বামীর পেটে ছুরি মেরেছে। আমি তার উপযুক্ত বিচার চাই।’
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, শামীমের সঙ্গে লিংকনের জমিজমা বিষয়ে বিরোধ ছিল। সকালে পরিবারের লোকজনের সামনে শামীমকে ছুরিকাঘাত করে লিংকন পালিয়ে যায়।’
লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যহত আছে ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

