দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিউল ইসলামকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ কারণে তাকে উপজেলা বিএনপির সহ-সভাপতি পদসহ দলের সব ধরনের পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ৩১ জুলাই থেকে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, রবিউল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য মুকসুদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

