ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল। জমিতে ধান রোপণ করার সময় বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ টিটু বজ্রপাতে কৃষক মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন