পাকুন্দিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় হাজারো শিক্ষার্থী

পাকুন্দিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় হাজারো শিক্ষার্থী

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করে জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া পরীক্ষা চলে সাড়ে ১২টা পর্যন্ত। ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ১ হাজার ৫৩ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

আয়োজক ফাউন্ডেশনের চেয়ারম্যান জুনায়েত ভূঁইয়া মোহন বলেন, বিগত কিছুদিন পরীক্ষা বন্ধ ছিল। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বাড়াতে, পড়াশোনায় গতি আনতে এবং তাদের পড়ার টেবিলে ফেরাতেই এ আয়োজন। পরীক্ষা হলেই শিক্ষার্থীরা পড়তে বসে। তাই আমাদের এই উদ্যোগ।

এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। বিজয়ীদের পাশাপাশি অংশ নেওয়া সব শিক্ষার্থীর জন্যই সৌজন্য উপহারের ব্যবস্থা করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন