আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

পাকুন্দিয়ায় স্বেচ্ছাশ্রমে দেড় কিলোমিটার খাল খনন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেড় কিলোমিটার খাল খনন করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খামাবিল ও গোলডুবা বিলের সংযোগ খাল খননের কাজ হাতে নেওয়া হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে খনন ও পরিষ্কার কার্যক্রম। এতে এলাকার শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, খালটি পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে।

এ উদ্যোগে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। তিনি জানান, খাল খনন কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বানে সাড়া দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই খাল খননের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...