
নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। শনিবার দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনই প্রাইভেটকারের যাত্রী,























