যশোরের শার্শা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিন (৫৯) উপজেলার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বুধবার গভীর রাতে উপজেলার বাগুড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা থানার ওসি শামিনুল হক।
গ্রেপ্তার নাসির উদ্দিন বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি সম্প্রতি নিজ এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়।
শার্শা থানা সূত্র জানায়, নাসির উদ্দিনের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে ওসি শামিনুল হক বলেন, নাসির উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়ে নাসির উদ্দিন বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

