রংপুরের তারাগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন জুয়া এবং জাল ভিসার মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো: আজমাউল ইসলাম (আজম) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি উপজেলার নেকীরহাট দারোগাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, জাল ভিসা, ভুয়া লটারিসংক্রান্ত কাগজপত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার নেকীরহাট দারোগাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। আসামি ও জব্দকৃত আলামত তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

