সাঘাটায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

সাঘাটায় অনলাইন জুয়ার দুই এজেন্ট আটক

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি মাহাবুব আলম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার হাসিলকান্দি এলাকার শাফিন আহমেদ বিপুল (৩৩) এবং ঝাড়াবর্ষা এলাকার পলাশ চন্দ্র ঘোষ (৩২)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের পর মামলা দায়ের করা হয়েছে।

পরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মাহাবুব আলম বলেন, “অনলাইন জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন