ঢাকায় চিকিৎসাধীন

গাইবান্ধা শিবিরের সেই নেতা মারা গেছেন

গাইবান্ধা শিবিরের সেই নেতা মারা গেছেন
ছবি: আমার দেশ

দীর্ঘ দুই মাস পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে গাইবান্ধার আহত ছাত্র শিবিরের নেতা সালাউদ্দিন মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া চারমাথায় দিনদুপুরে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ খুন হয়েছেন। এ সময় সালাউদ্দিন নামের এক শিবির কর্মী গুরুতর আহত হন। রোববার দুপুর পৌনে ৩টায় সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুলের কথা কাটাকাটি হয়।

স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয় এবং তখন সবাই উপজেলা চত্বর থেকে চলে যায়। ঘটনার ১০ মিনিট পরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও কর্মী সালাউদ্দিন বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিলেন।

এ সময় পরিকল্পিতভাবে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুল, জব্বারসহ ১০-১৩ জন ধারালো চাকু নিয়ে শিবির কর্মী সালাউদ্দিনের গলায় আঘাত করে এবং বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি এগিয়ে এলে তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার ওপর ফেলে গলায় ছুরি চালায়।

পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

এ ঘটনায় গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হচ্ছিল।

দীর্ঘ ২ মাস পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার সকাল ৭ টা ৪০ মিনিটে সালাউদ্দিন শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন