যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন আটক

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জন আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

ডিএমপির এসআরইউ সূত্রে জানা যায়, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে আটটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা গোলচত্বর ফ্লাইওভারের নিচে অভিযান পরিচালনা করে। এ অভিযান চলাকালে সন্দেহজনক গতিবিধি ও ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ওই চারজনকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিরা হলেন— মেহেদী হাসান (২৮), আশিক (২৬), আব্দুল্লাহ রাহুল (১৯) এবং বেলায়েত হোসেন (৩০)।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...