১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল
ছবি: আমার দেশ

জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু।

বিজ্ঞাপন

বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি আপিল করেন।

এর আগে ৫ অক্টোবর ১০ বছরের সাজা থেকে মৃত্যুদণ্ড চেয়ে ইনুর বিরুদ্ধে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে এই মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

গত ২৬ আগস্ট ২০২৪ রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলারও বিচার চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন