ইডেন ছাত্রীর মামলায় জামিন পেলেন গায়ক অন্তু

স্টাফ রিপোর্টার

ইডেন ছাত্রীর মামলায় জামিন পেলেন গায়ক অন্তু

ইডেন কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তার এই জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলার আসামি অন্তুর পক্ষে তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জামিনের ওই আদেশ দেন। এসময় মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে শ্লীলতাহানির অভিযোগ ওই ছাত্রী গত বুধবার রাতে মামলা দায়ের করেন। এরপর বৃহস্পতিবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরবর্তী সময় তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়। জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান। সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ করেন এই শিক্ষার্থী। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...