বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ
সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. রবিউল ইসলাম সভাপতি এবং মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি মো. রবিউল ইসলাম দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা দৈনিক আমার দেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি)-এর চতুর্থ তলায় অবস্থিত ববিসাস কার্যালয়ে নির্বাচনি কার্যক্রম শেষে বেলা ১টায় প্রধান নির্বাচন কমিশনার ড. রাহাত হোসাইন ফয়সাল ফলাফল ঘোষণা করেন।

নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মেহরাব হোসেন (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জাইফ (এনটিভি), দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম হৃদয় (বাংলাদেশ মেইল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলিবদ্দিন (ঢাকা টাইমস)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার (দ্য ডেইলি ক্যাম্পাস) ও তৌফিক হাসান তপু (দ্য ডেইলি সানশাইন)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন এবং সহসভাপতি নাজমুজ সাকিব।

নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এবং বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...