জুলাই-আষাঢ়-শ্রাবণ

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার

* ১৯৪০ সালের ১ জুলাই বাংলাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী জন্মগ্রহণ করেন। তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

* ১৯৫৩ সালের ৬ জুলাই একুশে পদকপ্রাপ্ত সম্পাদক ড. মাহমুদুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

বিজ্ঞাপন

* ১৮৮৫ সালের ১০ জুলাই বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা বহুভাষাবিদ ভাষাবিজ্ঞানী ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন।

* ১৯৩৬ সালের ১১ জুলাই বাংলাদেশের প্রধান কবি আল মাহমুদ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভাষা সংগ্রামী ও মুক্তিযোদ্ধা। বাংলা সাহিত্যে তিনি বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বাংলাদেশি সংস্কৃতিকে শক্তিশালীভাবে তুলে ধরেন। তিনি একুশে পদক, বাংলা একাডেমিসহ স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন।

* ১৮৮০ সালের ১৩ জুলাই ব্রিটিশবিরোধী স্বাধীনতা-সংগ্রামী কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী জন্মগ্রহণ করেন। তার সাহিত্যকর্মে উপনিবেশ থেকে মুক্তি এবং জাতীয় পরিচয়-মর্যাদা ও দেশপ্রেম প্রবলভাবে প্রতিফলিত হয়েছে।

* ২০০৩ সালে বাংলাদেশি জনপ্রিয় কৌতুক অভিনেতা দিলদার মৃত্যুবরণ করেন। স্বতন্ত্র অভিনয়শৈলী ও অনবদ্য হাস্যরসের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অমলিন অবদান রেখে গেছেন।

* ২০১০ সালের ১৫ জুলাই বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা বুলবুল আহমেদ মৃত্যুবরণ করেন।

* ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন।

* ২০২৪ সালের ১৮ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক মীর মুগ্ধ শাহাদাতবরণ করেন।

* ১৯৩৬ সালের ১৯ জুলাই বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক এবং জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের স্রষ্টা কাজী আনোয়ার হোসেন জন্মগ্রহণ করেন।

* ২০১২ সালের ১৯ জুলাই বাংলাদেশের প্রখ্যাত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্য ও নাট্যজগতে তার অসামান্য অবদান এবং সহজ-সরল অথচ গভীর জীবনবোধসম্পন্ন রচনাগুলো আজও সব শ্রেণির পাঠকের কাছে সমানভাবে জনপ্রিয়।

* ১৯৫১ সালের ২১ জুলাই বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি কায়কোবাদ মৃত্যুবরণ করেন। মহাকাব্যধর্মী কাব্য রচনা এবং মুসলিম ঐতিহ্য ও ইতিহাসনির্ভর সাহিত্য সৃষ্টির মাধ্যমে তিনি বাংলা কাব্যসাহিত্যে এক স্বতন্ত্র স্থান অধিকার করে আছেন।

* ২০০২ সালের ২৫ জুলাই প্রখ্যাত কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ আলী আহসান মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তার অসামান্য অবদান এবং গবেষণামূলক রচনা তাকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

* ১৯৩১ সালের ২৬ জুলাই বাংলা লোকসংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলীম জন্মগ্রহণ করেন। পল্লীগীতি, ভাটিয়ালি, মুর্শিদি ও অন্যান্য লোকগান পরিবেশনের মাধ্যমে তিনি বাংলা লোকসংগীতকে দেশ-বিদেশে অনন্য উচ্চতায় পৌঁছে দেন।

* ২০০১ সালের ২৮ জুলাই বাংলাদেশের প্রখ্যাত লেখক, কবি, প্রাবন্ধিক ও সাহিত্যসমালোচক আহমদ ছফা মৃত্যুবরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন