আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিগেডিয়ার জেনারেল আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার, পাবেন সব সুবিধা

স্পোর্টস রিপোর্টার

ব্রিগেডিয়ার জেনারেল আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার, পাবেন সব সুবিধা

জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীর বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে জানানো হয়, গত ২৪ ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে তার বরখাস্তের আদেশ প্রমার্জনা করে বরখাস্তের পরিবর্তে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে ‌‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে প্রযোজ্য সকল প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ প্রদান করা হয়েছে। একইসঙ্গে ইতোপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ২৩ জুন তারিখে জারিকৃত উক্ত অফিসারের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন