রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!

রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!

পর্তুগালের মাদেইরা দ্বীপে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনকে কেন্দ্র করে এক অদ্ভুত হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে। ফুনচাল ক্যাথেড্রালের বাইরে রোনালদোকে একনজর দেখার জন্য দুই হাজারের বেশি ফুটবল ভক্ত জড়ো হন। কিন্তু সেখানে ছিল একটি সাধারণ বিয়ের অনুষ্ঠান। পরে ভক্তরা নিজেদের ভুল বুঝতে পারেন। মূলত ফাতেমা নিকোল কুনহা তেইক্সেইরা এবং ফাবিও রামোস নামের ফ্রান্স প্রবাসী এক স্থানীয় দম্পতি তাদের নিজ শহরে বিবাহবন্ধনে আবদ্ধ হতে এসেছিলেন। ভক্তরা ভুলবশত তাদের গাড়িটিকে সেলিব্রিটি জুটির গাড়ি ভেবে ঘিরে ফেলেন। অতিরিক্ত ভিড়ের কারণে বর-কনের পরিবারকে বেশ বিপাকে পড়তে হয়। পরবর্তী সময়ে যাজক নিশ্চিত করেন যে, এই বিয়ের সঙ্গে রোনালদোর কোনো সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই বিষয়টি দেখে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। ভুল ধারণার বশে ঘটা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন