জাতীয় অ্যাথলেটিকস
২১ স্বর্ণ জিতে সেরা নৌবাহিনী
নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস। আজ তৃতীয় ও শেষ দিন মিলে প্রতিযোগিতায় ৯টি জাতীয় রেকর্ড হয়েছে। ২১টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ ৪৭টি পদক জিতে সেরা হয়েছে নৌবাহিনী। ১৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জসহ ৫৭টি পদক জিতে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।









