
ভক্তকে জ্যাকেট উপহার মার্টিনেজের
কাদায় আটকে বিপাকে পড়া বন্ধুকে উদ্ধার করতে গিয়ে এমিলিয়ানো মার্টিনেজ নিজেই আটকে পড়েছিলেন। পরে আর্জেন্টিনা জাতীয় দলের এই গোলরক্ষককে উদ্ধারে এগিয়ে আসে ভক্তরা। নিজ শহর মার দেল প্লাতার সিয়েরা দে লস পাদ্রেস এলাকায় ছুটি কাটাচ্ছিলেন কাতার বিশ্বকাপে দেশকে গৌরব এনে দেওয়া এই তারকা গোলরক্ষক।























