
প্রশাসনিক উচ্চ পদে প্রথমবারের মতো মসজিদের ইমাম
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লাহিল বাকী
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। দেশে প্রথমবারের মতো পেশাদার আলেম ও মসজিদের ইমাম হিসেবে প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ























