
জঙ্গি ইস্যুতে ভিন্নমত মন্ত্রী-উপদেষ্টার
দেশে জঙ্গি তৎপরতা আছে কি নেই—এ প্রশ্নে সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যে উঠে এসেছে বিপরীতমুখী ভাষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি রয়েছে।













