
জামায়াত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী
ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই
পথসভায় বক্তব্যে তিনি দাবি করেন, সারাদেশের মানুষের মধ্যে ইতোমধ্যেই পরিবর্তনের সুর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। জনগণ আর মুখের কথা নয়, বাস্তব ও ন্যায়ভিত্তিক রাজনীতি দেখতে চায়। এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীই একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি বলে তিনি মন্তব্য করেন।





