
পোল্ট্রি দেশের পুষ্টি নিরাপত্তার অন্যতম চালিকাশক্তি: বাকৃবি উপাচার্য
ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে খামারিরা দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ ধরনের কারিগরি কর্মশালা খামার পরিচালনায় বাস্তবভিত্তিক জ্ঞান ও কার্যকর দিকনির্দেশনা দিতে সহায়ক হবে। বিশেষ করে বাংলায় প্রস্তুত তথ্যসমৃদ্ধ নোটবুক অংশগ্রহণকারীদের মাঠপর্যায়ে কাজে লাগবে।























