
রোববার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় ঘরমুখো মানুষের জন্য আগামী ২৩ মে থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করতে যাচ্ছে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ উপলক্ষে আগামী রোববার (১৭ মে) থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।








