
৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান
ওয়ানডে ক্রিকেটে ৫৫টি সেঞ্চুরি এবং ৮০টি ফিফটির পাহাড়সম রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ক্রিকেটপ্রেমীদের অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে, এত শত সেঞ্চুরির মধ্যে ভারতীয় এই কিংবদন্তির নিজের চোখে সেরা ওয়ানডে ইনিংস কোনটি? সম্প্রতি নিজের ৩৮তম জন্মদিনে স্টার স্পোর্টসের একটি ভিডিও সাক্ষাৎকারে সেই রহস্যের













