
১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিস, নির্দেশনা না মানলে ব্যবস্থা
রাজধানীর লেকগুলো দূষণমুক্ত রাখতে ১ হাজার ২৬৯টি ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও পয়ঃশোধনাগার (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিস দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নোটিস পাওয়া ভবনগুলোর তালিকা সংশ্লিষ্ট আবাসিক সোসাইটিগুলোকে সরবরাহ করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যেসব ভবনের অনুমোদিত নকশ






















