
লিবিয়া নেওয়ার কথা বলে ২৭ লাখ টাকা মুক্তিপণ আদায়
নবীগঞ্জের রায়হান চৌধুরী (৩০) নামের এক যুবককে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় আটক রেখে ২৭ লাখ টাকা মুক্তিপণ আদায়ের পরও ছেড়ে দেওয়া হয়নি। আরো ২৫ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার জন্য মারপিট করে ভিডিওকলে হাতের আঙুল কেটে দেওয়ার দৃশ্য দেখিয়ে হাতের কবজি কাটার হুমকি দিচ্ছে দালাল চক্র।






















