
আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করল সোমালিয়া
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করেছে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়া। লোহিত সাগরে চলমান উত্তেজনার মধ্যেই সোমবার দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দিয়ে সোমালিয়ায় স্থাপিত সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার এবং প্রধান অবকাঠামো নির্মাণ থেকে সরতে বাধ্য হবে আমিরাত।














