
সান্তোস ও রাসেলের নতুন বিশ্বরেকর্ড
সুইজারল্যান্ডের জুরিখে ডায়মন্ড লিগে অ্যাথলেটিকসপ্রেমীরা এক রোমাঞ্চকর ও ইতিহাস সৃষ্টিকারী রাতের সাক্ষী হলেন। লেতজিগ্রান্ড স্টেডিয়ামের প্রায় ২৫ হাজার দর্শকের সামনে একের পর এক বিশ্বরেকর্ড এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মাধ্যমে রাতটিকে স্মরণীয় করে তুলেছেন বিশ্বসেরা অ্যাথলেটরা।












