
বিনিয়োগে স্থবিরতা: অতিরিক্ত তারল্যের চাপে ১০ ব্যাংক
বাজারভিত্তিক সুদহার চালুর পর কিছু ব্যাংকে আমানত বাড়ছে। তবে সেই তুলনায় ঋণ ও বিনিয়োগ বাড়াতে পারছে না। ফলে ক্রমেই বাড়ছে অতিরিক্ত তারল্য। উৎপাদনশীল খাতে বিনিয়োগ না থাকায় প্রচলিত ধারার বাইরে গিয়ে টাকা খাটাচ্ছে ব্যাংকগুলো। সহজ পন্থা হিসেবে সরকারি ট্রেজারি বিল-বন্ড, কলমানি ও অন্য ব্যাংকে আমানত হি























