ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ বিভাগ একথা জানিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয় দেখভাল করতে এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছে ইরান। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়ে থাকে এই জলপথ দিয়ে।
২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর দেশটি হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, কেউ এই কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করলে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ‘বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ আদায়ের জন্য ইরানি সামরিক বাহিনীর সর্বশেষ প্রচেষ্টা প্রমাণ করে যে, শাসকগোষ্ঠী নগদ অর্থের জন্য মরিয়া হয়ে উঠেছে।’
পারস্য উপসাগরীয় এই প্রণালি কর্তৃপক্ষ গত সপ্তাহে একটি মানচিত্র প্রকাশ করে সংকীর্ণ জলপথটির উভয় পাশের বিস্তৃত জলভাগের ওপর তেহরানের দাবি পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: রয়টার্স
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা, ড্রোন ভূপাতিত করার দাবি