প্রলয়ংকরী যুদ্ধ হলেও অটল থাকবে ইরান

প্রলয়ংকরী যুদ্ধ হলেও অটল থাকবে ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, যেকোনো আগ্রাসনের মুখে ইরান অটল থাকবে। পরিস্থিতি ‘প্রলয়ংকরী যুদ্ধের’ দিকে গেলেও পিছু হটবে না তেহরান।

তবে একই সঙ্গে বাস্তব কূটনৈতিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে ইরান ‘পুরোপুরি প্রস্তুত’।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একই অবস্থান পুনর্ব্যক্ত করেন আরাগচি।

তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও আমি যুদ্ধ বিক্রি করতে নিউইয়র্কে আসিনি। আমরা শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করতে এসেছিলাম।’

আরাগচি বলেন, ‘তবে যেকোনো আগ্রাসনের মুখে ইরান অটল থাকবে—এমনকি তা যদি প্রলয়ংকরী যুদ্ধের দিকে যায়।’

একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা বাস্তব কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত।’

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন